Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বান্দরবান ভ্রমণ গাইড: পাহাড়, মেঘ, ঝরনা ও প্রকৃতির রাজ্যে ঘোরার পূর্ণাঙ্গ পরিকল্পনা

    August 24, 2026

    এলচেকে ৫-০ গোলে উড়িয়ে বার্সেলোনার শিরোপা ধরে রাখার মিশন শুরু

    August 24, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক বছর বিনামূল্যে Gemini, থাকছে ৪০০ জিবি স্টোরেজ

    August 23, 2026
    Facebook X (Twitter) Instagram Threads
    বাংলাদেশ বিচিত্র
    Facebook X (Twitter) Instagram
    Login
    • দেশজুড়ে
    • খেলাধুলা
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • লাইফস্টাইল
    • লেখালেখি
    বাংলাদেশ বিচিত্র
    Home»Featured»স্ত্রীসহ সাবেক উপসচিবের বিরুদ্ধে অভিযোগপত্র
    Featured

    স্ত্রীসহ সাবেক উপসচিবের বিরুদ্ধে অভিযোগপত্র

    RaseduzzamanBy RaseduzzamanFebruary 19, 2019No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter Pinterest Threads Bluesky Copy Link

    জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দিলরুবা খানম এবং তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দিলরুবা খানমের স্বামী অবসরপ্রাপ্ত উপসচিব আবু মো. নুরুল ইসলাম। তাঁর বিরুদ্ধে স্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগ করা হয়েছে।

    আজ মঙ্গলবার দুদক এ মামলার অনুমোদন দেয়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিগগিরই বিচারিক আদালতে মামলার অভিযোগপত্র জমা দেওয়া হবে।

    অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে প্রায় ২৮ লাখ ৩৬ হাজার ৫৬৮ টাকার তথ্য গোপনের অভিযোগে ২০১৬ সালের এপ্রিল মাসে দিলরুবা খানমের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান বাদী হয়ে নগরের ডবলমুরিং থানায় মামলা করেন। দুদক জানিয়েছে, অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়ে ২০১৪ সালে দুদক দিলরুবা খানম ও তাঁর স্বামীকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়। সম্পদ বিবরণী দাখিলের পর দেখা গেছে, স্বামীর নামে তেমন কোনো সম্পদ নেই। কিন্তু স্ত্রীর নামে চট্টগ্রাম নগরে একটি পাঁচতলা বাড়ি আছে। তিনি ওই বাড়ি অর্জনের কোনো বৈধ উৎসও দেখাতে পারেননি।

    মামলার তদন্ত করেন উপসহকারী পরিচালক নুরুল ইসলাম। তদন্ত শেষে দিলরুবা খানমের স্বামী অবসরপ্রাপ্ত উপসচিব আবু মো. নুরুল ইসলামকেও আসামি করা হয়েছে।
    দুদকের তদন্ত প্রতিবেদন বলছে, দিলরুবা খানম নিজ নামে আয়কর নথি অনুযায়ী দুদকে ৪৮ লাখ ৮ হাজার ৬৬৫ টাকার স্থাবর এবং ৫ লাখ ৭৭ হাজার ৮৪০ টাকার অস্থাবর সম্পদের বিবরণী জমা দেন। সম্পদ বিবরণী যাচাই ও মামলা তদন্তের সময় মোট ৮২ লাখ ২৩ হাজার ৭৩ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। সে হিসাবে তিনি ২৮ লাখ ৩৬ হাজার ৫৬৮ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। আয়কর নথিতে তিনি পারিবারিক ব্যয় দেখিয়েছেন ৮ লাখ ৬৩ হাজার ৭৪৫ টাকা। পারিবারিক ব্যয়সহ তাঁর মোট অর্জিত সম্পদ ৯০ লাখ ৮৬ হাজার ৮১৮ টাকা। দিলরুবা খানম একজন গৃহিণী। এই সম্পদ অর্জনের বিপরীতে বৈধ ও গ্রহণযোগ্য কোনো আয়ের উৎস পাওয়া যায়নি।

    দুদকের তদন্ত কর্মকর্তা মনে করছেন, তিনি তাঁর স্বামীর অবৈধ আয়ের উৎস নিয়ে নিজ নামে ওই সম্পদ অর্জন করেছেন। অন্যদিকে দিলরুবার স্বামী অবসরপ্রাপ্ত উপসচিব আবু মো. নুরুল ইসলাম চাকরিকালীন অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে নিজের নামে সম্পদ অর্জন না করে নিজে অপরাধের দায় থেকে অব্যাহতি পাওয়ার অসৎ উদ্দেশ্যে স্ত্রী দিলরুবা খানমের নামে সম্পদ অর্জন করেছেন। দিলরুবা খানমের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং এই অবৈধ সম্পদ অর্জনে স্ত্রীকে সহযোগিতা করার অভিযোগে আবু মো. নুরুল ইসলামের বিরুদ্ধেও অভিযোগপত্র দেওয়া হচ্ছে।

    অপরাধ দুদক বাংলাদেশ
    Share. Facebook Twitter Pinterest Bluesky Threads Tumblr Telegram Email
    Raseduzzaman

    Related Posts

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক বছর বিনামূল্যে Gemini, থাকছে ৪০০ জিবি স্টোরেজ

    August 23, 2026

    অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের ইতিহাস! ৯ উইকেটের জয়ে বিশ্বকে চমকে দিল বাংলাদেশ

    August 16, 2026

    ধরা পড়েন ভারতের পাইলট

    February 28, 2019
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Sponsored
    Top Posts

    সাজেক ভ্যালি ভ্রমণ গাইড: মেঘের রাজ্যে ঘোরাঘুরি, দর্শনীয় স্থান ও প্রয়োজনীয় তথ্য

    August 19, 202619 Views

    ছবি শেয়ার নিয়ে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক মোনামী, ছাত্রদলকে নিয়ে ফেসবুকে অভিযোগ

    August 18, 202614 Views

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক বছর বিনামূল্যে Gemini, থাকছে ৪০০ জিবি স্টোরেজ

    August 23, 202611 Views
    Don't Miss

    বান্দরবান ভ্রমণ গাইড: পাহাড়, মেঘ, ঝরনা ও প্রকৃতির রাজ্যে ঘোরার পূর্ণাঙ্গ পরিকল্পনা

    By RaseduzzamanAugust 24, 2026

    Travel & Tourism | বাংলাদেশ বিচিত্র পাহাড়ের আঁকাবাঁকা পথ, সবুজের স্তরে স্তরে সাজানো পাহাড়, মেঘের…

    এলচেকে ৫-০ গোলে উড়িয়ে বার্সেলোনার শিরোপা ধরে রাখার মিশন শুরু

    August 24, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক বছর বিনামূল্যে Gemini, থাকছে ৪০০ জিবি স্টোরেজ

    August 23, 2026

    সাজেক ভ্যালি ভ্রমণ গাইড: মেঘের রাজ্যে ঘোরাঘুরি, দর্শনীয় স্থান ও প্রয়োজনীয় তথ্য

    August 19, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Top Trending
    Demo
    Most Popular

    সাজেক ভ্যালি ভ্রমণ গাইড: মেঘের রাজ্যে ঘোরাঘুরি, দর্শনীয় স্থান ও প্রয়োজনীয় তথ্য

    August 19, 202619 Views

    ছবি শেয়ার নিয়ে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক মোনামী, ছাত্রদলকে নিয়ে ফেসবুকে অভিযোগ

    August 18, 202614 Views

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক বছর বিনামূল্যে Gemini, থাকছে ৪০০ জিবি স্টোরেজ

    August 23, 202611 Views
    Our Picks

    বান্দরবান ভ্রমণ গাইড: পাহাড়, মেঘ, ঝরনা ও প্রকৃতির রাজ্যে ঘোরার পূর্ণাঙ্গ পরিকল্পনা

    August 24, 2026

    এলচেকে ৫-০ গোলে উড়িয়ে বার্সেলোনার শিরোপা ধরে রাখার মিশন শুরু

    August 24, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক বছর বিনামূল্যে Gemini, থাকছে ৪০০ জিবি স্টোরেজ

    August 23, 2026

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Buy Now
    © 2018 - 2026 All rights reserved www.bangladeshbichitro.com | Powered by Nitsof IT

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?